রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

রায় ঘোষণার পরদিন হত্যা ও ধর্ষণ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হত্যা ও ধর্ষণ মামলার মৃত্যুদন্ড রায় ঘোষণার পরদিন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে।  সোনারগাঁওয়ের পাশ্ববর্তী আড়াইহাজার উপজেলার বাগাদী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১১ সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার বিকেলে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নবী হোসেন আড়াইহাজারের বগাদী এলাকার জায়েদ আলীর ছেলে।
র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১০ সালের ১লা জানুয়ারি সোনারগাঁওয়ের সাদিপুর এলাকায় কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে আসামী নবী হোসেন। পরে তাকে গলায় রুমাল পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতো নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।
এ মামলায় মামলায় ২০১০ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। হত্যার চারদিন পর আড়াইহাজার থেকে নবীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন আসামী। পরবর্তীতে জামিনে বের হয়ে আসামী আত্মগোপনে চলে যায়। মামলায় পুলিশ, চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্য শেষে গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত নবী হোসেনের মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD