রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে নারী শ্রমিককে গণ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অলিম্পিক বিস্কুট কারখানার এক নারী শ্রমিক (১৯)কে গণধর্ষণের অভিযোগে ৩ জন ধর্ষককে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভূক্তভোগীর স্বামী শাহরিয়ার আলম শুভ বাদি হয়ে সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্বপাড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে মমিন(২১), গোলনগর এলাকার হালিমের ছেলে আবু হানিফ(২৫) এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মনুয়া গ্রামের ফয়জুল হক দপ্তরির ছেলে ফয়সাল (২০)। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার লালাটি এলাকার অলিম্পিক বিস্কুট কারখানার এক নারী শ্রমিকের সাথে একই কারখানার শ্রমিক সাখাওয়াত হোসেনের বন্ধুত্ব গড়ে উঠে।  বন্ধুতের সুবাদে গত ১০ ফ্রেরুয়ারি রাতে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় অভিযুক্ত সাখাওয়াতের সাথে নারী শ্রমিকের দেখা হয়। পরে সাখাওয়াত নারী শ্রমিকে ফুসলিয়ে তার বন্ধু মমিনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে নানাখী গোলনগর এলাকায় আবু হানিফের পরিত্যাক্ত মুরগীর ফার্মে নিয়ে জোরপূর্বক হাত, মুখ বেধেঁ পালাক্রমে গণধর্ষন করে। এ ঘটনায় ভূক্তভোগীর স্বামী শাহরিয়ার আলম শুভ বাদি হয়ে সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী নেতৃত্বে সঙ্গীয়ফোর্সদের সাথে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন ধর্ষককে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর স্বামী শাহরিয়ার আলম শুভ জানান, এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন তিনি বলেন যাতে এমন ঘটনা আর কারো সাথে না ঘটে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রব্বানী সোনারগাঁও নিউজকে জানান, ধর্ষনের ঘটনা মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনজন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD