সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ট্রাক হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মো. মেহেদী হাসান নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে টিপরদী এলাকায় মধুমতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হেলপার মেহেদী হাসান রাজশাহী জেলার চারঘাট থানা মেরামতপুর গ্রামের জেনারেলের ছেলে।

ট্রাক চালক সুমন মিয়া জানান, রাজশাহী থেকে ট্্রাকে আম ভর্তি করে চাঁদপুর যাচ্ছিলেন তারা। পথে সোনারগাঁওয়ে টিপরদী এলাকায় মধুমতি ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক ওভারটেকিং করার সময় তার ট্রাকের হেলপারের শরীরে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সোনারগাঁও নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সোনারগাঁও থানায় অবগত করা হয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক( তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ সোনারগাঁও নিউজকে জানান , মহাসড়কের টিপরদী এলাকায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহতের ঘটনায় ঢামেক থেকে অবগত করেছেন। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD