সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে বিএনপির তৃণমূলে সংলাপ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তৃণমূলের সংলাপ করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সাদিপুর ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে সংলাপে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি হাজী মুহাম্মদ গিয়াসউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও পৌরসভার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ বারের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, সোনারগাঁও ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, সাবেক যুগ্ম আহবায়ক শাহজালাল আহমেদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রনি, মাসুদ রানা বাবু প্রমুখ।

সংলাপে নেতারা বলেন,তারেক রহমান আগামী বাংলাদেশের রাষ্ট্র প্রধান। তার জনপ্রিয়তায় আওয়ামীলীগের ফ্যাসিবাদী হাসিনা সরকার ঈশ্বার্ণিত হয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে দেশ ছাড়া করেছেন। দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD