বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

কাঁচপুরে যুবলীগ সভাপতির সাংবাদিক পর্যবেক্ষক কার্ড,  ফেসবুকে ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এবার  ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাংবাদিকতা পর্যবেক্ষক কার্ড পেলেন এক যুবলীগ নেতা। আগামীকাল রোববার তৃতীয় ধাপের এ নির্বাচনে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ সাংবাদিক পরিচয়ে নির্বাচক পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করেছেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কার্ডে সাংবাদিক লেখা থাকলেও কোনো পত্রিকার নাম উল্লেখ নেই।

জানা যায়, আগামীকাল ২৮ নভেম্বর  অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও জবাবদিহিতামূলক করতে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নির্বাচন পর্যবেক্ষক কার্ড প্রদান করেন। কিন্তু সোনারগাঁও উপজেলা নির্বাচন কমিশন উপজেলার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ নামের এক রাজনৈতিক নেতাকে কোনো পত্রিকার নাম উল্লেখ না করেই কার্ড প্রদান করেন। মাহবুব পারভেজ তার নিজের ফেসবুকের ভ্যারিফাইড আইডি থেকে ছবিটি পোস্ট করে লিখেন, ‘সাংবাদিক হিসেবে পর্যবেক্ষক কার্ড পেলাম।যুবলীগ নেতা মাহবুব পারভেজের ফেসবুক পোস্টটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সোনারগাঁওয়ের স্থানীয় সাংবাদিকরা পাল্টা ফেসবুক পোস্টে নির্বাচন অফিসারের নিকট প্রশ্ন রাখেন, রাজনৈতিক নেতার কাছে সাংবাদিক নামে পর্যবেক্ষক কার্ড যায় কিভাবে?

কাঁচপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ জানান, সাপ্তাহিক সমতল পত্রিকা আমাকে তিন বছর আগে একটি সাংবাদিকের কার্ড দিয়েছিল। সে কার্ড জমা দিয়েই আমি পর্যবেক্ষক কার্ড নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই কার্ডটি জমা দিয়ে আসব।

সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ-উর-রহমান জানান, মাহবুব পারভেজের নির্বাচন পর্যবেক্ষনের অনুমতি পত্র (কার্ড) বাতিল করে তার কার্ড জমা নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD