মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

জামপুরে হুমায়ুন চেয়ারম্যানের উদ্যাগে আওয়ামী লীগের আলোচনা ও দোয়া 

মনির হোসেন, জামপুর থেকে :
জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা জামপুর ইউনিয়নের পাকুন্ডা কাচারী মাঠে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়ার উদ্যাগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান এরফান হোসেন দীপ, বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা উপ পরিষদের সদস্য এইচ এম মাসুদ দুলাল।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এড.গোলাম মর্তূজা,সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেদ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, আ.লীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান লিটন,জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জাকির হোসেন জাকু,জামপুর ইউনিয়ন আ.লীগ নেতা হাজী সালাম সিকদার, সিরাজদৌল্লাহ উজ্জল প্রমূখ ।
সঞ্চালনায় ছিলেন জামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীবৃন্দ।
পরে সকল শহীদের স্বরণে দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD