নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় ১২শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনে উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে শাড়ি, লুঙ্গি, সেমাই চিনি, গুড়ো দুধ ও তেল দেওয়া হয়।
মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মামুন ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সমকালের সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসিরউদ্দিন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান লিটন, সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন, ডা. লায়ন আবদুল্লাহ আল মামুন, তালতলা ফাড়ি পুলিশের এস আই রাজু মিয়া। অনুষ্ঠানে অসহায় পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০জনকে ছাগল প্রদান করা হয়।
আপনার মতামত দিন