উন্নয়ন ও সমৃদ্ধির পথে সম্ভাবনাময় অগ্রযাত্রায় সোনারগাঁওয়ে জাতীয় পার্টির মতবিনিময় সভা
সোনারগাঁও নিউজ
৩০ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
উন্নয়ন ও সমৃদ্ধির পথে সম্ভাবনাময় সোনারগাঁয়ের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির
সহযোদ্ধাদের সাথে নিয়ে শনিবার দিনভর
রয়েল রিসোর্টের হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও, উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি,সদস্য সচিব নারগিস আক্তার, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম রতন, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিন মেম্বার, বৈদ্যের বাজার ইউনিয়ন পার্টির আহবায়ক মোহাম্মদ আলী, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ ভূঁইয়া মাকসুদ, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার প্রমুখ।