বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

সোনারগাঁওয়ে শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগের আলোচনা ও দোয়া

 

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে এ জন্মদিন উদযাপন উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা করা হয়।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, মুক্তিযোদ্ধা ওসমান গনি, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,  বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগ নেতা  ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD