বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

ছোট ভাইয়ের ডান হাতের বৃদ্ধা আঙুল কামড়ে কেটে নিল বড় ভাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আপন বড় ভাইয়ের নির্মম প্রহারে দক্ষিণ আফ্রিকা প্রবাসী ছোট ভাইসহ ২ জন মারাত্মক ভাবে আহত হয়েছে।
শনিবার দুপুরে  উপজেলার কাঁচপুর কুতুবপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।  এসময় বড় ভাইয়ের দাতের কামড়ে ছোট ভাইয়ের ডান হাতের বৃদ্ধা আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকাবাসী আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় শনিবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার মৃত আফাজউদ্দিনের ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আল আমিন দীর্ঘ এক বছর আগে দেশে এসে তার পৈত্রিক বাড়িতে বসবাস করার চেষ্টা করে। এসময় তার বড় ভাই জাকির হোসেন ও তার স্ত্রী সাথী বেগম আল আমিনকে তার পৈত্রিক বাড়িতে বসবাস করতে বাধা দেয়। এঘটনার পর থেকে আল আমিন ভাড়া বাসায় বসবাস করে আসছিল। দীর্ঘদিন পর শনিবার দুপুরে আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আল আমিন তার পৈত্রিক বাড়িতে উঠার চেষ্টা করলে তার বড় ভাই জাকির হোসেন ও তার সহযোগীরা বাধা দেয়। এসময় জাকির হোসেন তার সহযোগীরা ছোট ভাই আল আমিন ও ছোট বোন ইয়াসমিন আক্তারকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। একপর্যায়ে জাকির হোসেন তার ছোট ভাই সাউথ আফ্রিকা প্রবাসী আল আমিনের ডান হাতের বৃদ্ধা আঙুল দাতে কামড় দিয়ে কেটে ফেলে। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় রাতে আহত ছোট বোন ইয়াসমিন আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় বড় ভাই ও ভাবির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD