বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

কাচঁপুরে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পিকেটিং

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করে পিকেটিং করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার সকালে উপজেলার  দুপুরে কাঁচপুর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অবরোধের সমর্থনে নেতাকর্মীদের নিয়ে পিকেটিং করেছে। তারা কাঁচপুর বিসিকের সামনে এ পিকেটিং করেন। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে এ মিছিল ও পিকেটিং হয়। এসময় মিছিল থেকে কয়েকটি যানবাহনে ঢিল ছুড়ে নেতাকর্মীরা। সড়কে দুটি টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে  পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া করে মহাসড়ক থেকে সড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু বলেন, একদফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮অক্টোবরের মহাসমাবেশে হামলা,  নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের  প্রতিবাদে টানা তিনদিনের কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা মাঠে রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান,  কাঁচপুরে বিচ্ছিন্নভাবে ১০-১৫ জনের বিএনপি লোক এসে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে। পরে পুলিশ গেলে তারা দৌড়ে পালিয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD