সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে যুবলীগের দুই নেতা নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের যুবলীগের দুই নেতা নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযানে জেলা ডিবি ও থানা পুলিশ সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকির ও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্যকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন।

এর আগে সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকা নিজ বাসা থেকে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে এবং ওই রাতেই উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার নিজ বাড়ি থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জাকির হোসেন সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং খালেদা আক্তার রোজী উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকা মৃত রেহান উদ্দিনের মেয়ে।

পুলিশ জানান, সোনারগাঁও থানা পুলিশের একটি দল  সোমবার রাতে উপজেলার কাঁচপুর সোনাপুর গ্রামে অভিযান চালায়। এসময় গত ২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় খালেদা আক্তার রোজী ওরফে লাবণ্য নামে ঢাকার যুবলীগ নেত্রীকে গ্রেফতার করে। রোজী বিগত শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা নারায়ণগঞ্জের আওয়ামী লীগের রাজনীতির সক্রিয় ভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। এদিকে ঢাকার বনশ্রী এলাকায় নারায়নগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালায়। বনশ্রীর নিজ বাসা থেকে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁও থানার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁওয়ে নৌ চাদাঁবাজ, চাঁদাবাজ, ভুমিদস্যু, সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাইকারী, বালু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও সাধন, রিপন, গোলজার হত্যা মামলার আসামী।  সে এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামী।

সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, সোনারগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মামলার জাকির হোসেন ও খালেদা আক্তার রোজি নামে দুই যুবলীগ নেতা ও নেত্রীকে গ্রেফতার করা হয়। তাদের দু’জনকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD