শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

মানুষের রায় পেয়ে গেছি- এমপি  লিয়াকত হোসেন খোকা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেছেন, আমি সোনারগাঁওয়ের মানুষের রায় পেয়ে গেছি। গত ১০ বছরে আমার দায়িত্ব পালন করেছি। নিজের সম্পদ বিক্রি করে লোভ লালসা ত্যাগ করে সকলকে দলমত ও দল বর্ণ নির্বিশেষে একটি পরিবারে মধ্যে আবদ্ধ করতে পেরেছি। আমি সোনারগাঁবাসীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছি। উন্নয়ন করেছি। আমার জন্য মা বোনেরা রোজা রাখছেন, তাহাজ্জ্বত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছেন। আমার ১০ বছরের পরিশ্রম, সেবা ও ভালোবাসা সোনারগাঁওবাসী ফেরত দিচ্ছেন। ওলামায়ে একরাম, মুরুব্বি, মা বোনসহ নতুন ভোটারদের  নির্বাচনে ব্যাপক সাড়া পাচ্ছি। আর কিছু পাওয়ার নেই। মানুষের রায় আমি পেয়ে গেছি।

সোমবার দুপুরে সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় নির্বাচনী প্রচরণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১০ বছর আমাকে দেখেছেন, কর্ম দেখেছেন ও আমার উন্নয়নও দেখেছেন। আমার প্রতিদ্বন্ধি প্রার্থীও ৫বছর এ আসনে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনি কতোটুকু দায়িত্ব পালন করেছেন। ওনাকে জনগন কতটুকু পেয়েছেন ? সোনারগাঁওয়ে মসজিদ, মাদ্রাসা, সকল কবরস্থানের লাশ ঘর, ঈদগাহ, ব্রীজ, কালভার্ট, স্কুল কলেজের ভবন নির্মাণ করেছি। দুজনের মধ্যে তফাৎ করলেই স্পষ্ট উত্তর পেয়ে যাবেন।
তিনি আরো বলেন, সোনারগাঁ এক সময় মাদকের স্বর্গ রাজ্য ছিল। মোগরাপাড়া চৌরাস্তা প্রতি বছর দুই তিনটা করে মার্ডার হতো। গত ১০ বছরে একটাও মার্ডার হয়নি। নৈরাজ্য চাই না। সন্ত্রাস চাই না। সকলের সহযোগিতায় সেই অপরাধ নির্মূল করতে পেরেছি। পাস ফেল আল্লাহর হাতে। সোনারগাঁবাসী আমার উন্নয়ন কর্মকান্ড ও প্রতিদ্বন্ধি প্রার্থীর কর্মকান্ড বিবেচনা করে আশা করি ভোট দেবেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলতেন জাতীয় পার্টির কোন নেতাকর্মী নেই। আমি জনপ্রিয় নেতাকর্মী তৈরি করতে না পারলে আমার জাতীয় পার্টির নেতাকর্মীদের পেছনে কেন লাগলেন। আমার পেছনে কেন লাগলে?। নেতাকর্মীদের পেছনে লেগে হুমকি ধামকি দিয়ে ব্যবসায়ের ক্ষতি করবে বলে তাদের দলে যোগ দেওয়াচ্ছেন।
নির্বাচনী প্রচারণা কালে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আলমগীর কবির, সারোয়ার হোসেনসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD