রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

কাঁচপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ওমর ফারুক খাঁন নামের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তাকে বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ওমর ফারুক উপজেলার কাঁচপুর দক্ষিণ পাড়া গ্রামের আহমেদ খাঁনের ছেলে।

নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম খাঁন জানান, নিহত ওমর ফারুক খাঁনের কাঁচপুর এলাকায় ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে। তিনি এ পন্যের ডিলার। বিকেলের দিকে ঢাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলেন। অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে রাখে। পথচারীরা ব্যবসায়ী ওমর ফারুক খাঁনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে পান। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন সোনারগাঁও নিউজকে বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD