নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, গুজব, অপপ্রচার, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলদার মুক্ত সোনারগাঁও গড়ে তুলতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যােগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন৷
অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তাইজুল ইসলাম সরকার। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি নেতা আমির হোসেন, আব্দুর রহমান মুন্সী, শাফির উদ্দিন মজনু, হাজী মোমেন খান, রফিকুল ইসলাম, আলী আজগর, সাদিকুল রহমান সেন্টু, আব্দুর রাহীম, আসাদুজ্জামান আসাদ, রুবেল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কাউসার, আবু মোরশেদ মোল্লা, সোহেল রানা, বায়জিদ, বিএনপি নেতা মাওলানা ওমর ফারুক, সেলিম ভূঁইয়া, আতাউর মেম্বার, পারভেজ ফারুক, মমতাজ উদ্দিন, মোঃ মহিউদ্দিন মিয়া, ছাত্রদল নেতা মামুন ফকিরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন