রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁয়ে রাজনৈতিক মামলা পুঁজি করে চাঁদাবাজি, কাউকে টাকা না দিয়ে পুলিশে তথ্য দিতে ওসির আহবান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক মামলাকে পুজি করে একটি চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মামলা থেকে নাম প্রত্যাহার ও পুলিশ দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে এ টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠে। তবে সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারী কাউকে টাকা না দিয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্য আহবান জানিয়েছেন। তবে তথ্য দাতার নাম পরিচয় গোপন রেখে ওই চক্রের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারী সাংবাদিকদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহত হওয়ার ঘটনায় সোনারগাঁ থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় প্রায় দেড় হাজার আসামী রয়েছে। সম্প্রতি একটি চক্র ওই মামলাগুলো পুঁজি করে নিরীহ মানুষের কাছ থেকে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ বানিজ্যে নেমেছেন বলে জানতে পেরেছি। কেউ যেন ওই চক্রের ফাঁদে পা না দেন। কেউ তাদের এক টাকাও দেবেন না।
তিনি আরো বলেন, যারা মামলাকে পুঁজি করে চাঁদাবাজিতে নেমেছে তাদের বিরুদ্ধে তথ্য দিন। আপনি গ্রেপ্তারের আতংঙ্ক থাকলে আত্মীয় স্বজনের মাধ্যমে তথ্য দিন। চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে যে কোন মূল্যে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD