নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি ও সাধারণ সম্পাদকের আহবানে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকায় অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি আমার দলের প্রতিটি নেতাকর্মীকে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছি তারা যেন প্রতিটি পূজা মন্ডপে অতন্দ্র প্রহরির ন্যায় কাজ করে এবং সকল প্রকার সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। আমি আপনাদের আরো কথা দিচ্ছি আমি মান্নান আপনার উৎসবের প্রতিটি রাত-দিন নিজ দায়িত্বে সারা সোনারগাঁওয়ের প্রত্যেক মূহুর্তের সর্বশেষ বার্তা গ্রহণ করবো এবং সে অনুসারে সকল প্রকার সহযোগীতা অব্যহত রাখবো।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি শংকর কুমার দে, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক আতাউর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, বারদী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আমজাদ হোসেন, করিম মেম্বার, সাত্তার মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, নাসির মেম্বারসহ ইউনিয়ন বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত দিন