শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক দৌড়বিদের মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে

সনমান্দিতে আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁওয়ে সনমান্দী এলাকায় আলোচনা,  দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে অলীপুরা বাজার এলাকায় সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যাগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট  সামসুল ইসলাম ভূইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ‘ র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান, সদস্য ও সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি
রফিকুল ইসলাম নান্নু, আহবায়ক  কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের  সাধারন সম্পাদক আলী হায়দার প্রমুখ।
এসময় সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD