রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে তিন ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামের আক্কেল আলীর ছেলে রাব্বানী হাসান মুন্না, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের মনা মিয়ার ছেলে হাবিব ও নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজার এলাকার মনির সরদার। গ্রেপ্তারকৃতরা গত ৫ নভেম্বর রাতে দৈলেরবাগ এলাকায় ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২জনের একটি ডাকাত দল উপজেলার দৈলেরবাগ এলাকায় মানিক মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এসময় সজিব হোসেন মুসা নামের এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে গ্রেপ্তার করে। এছাড়াও হাসান নামের আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত গুলিবিদ্ধ ডাকাত সজিব হোসেন মুসাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। ডাকাত সজিবকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ডাকাতি প্রস্তুতির গুরুত্বপূর্ন তথ্য দেয়। রিমান্ডের তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত রাব্বানী হাসান মুন্না, হাবিব ও মনির সরদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতি প্রস্তুতি মামলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা ডাকাত দলের সক্রিয় সদস্য।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD