বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী

সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে কবরস্থানের জায়গা ও রাস্তা অবৈধ ভাবে দখল করে পাকা বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।
শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থানের জায়গা ও রাস্তা অবৈধ ভাবে জোর পূর্বক দখল করে পাকা বাউন্ডারি করার প্রতিবাদে দখলদার লোকমান হোসেন এর বিরুদ্ধে  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থান কমিটির  সভাপতি  মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে মাওলানা গোলজার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল হাসেম, জয়নাল আবেদীন মোল্লা, আর্শাদ আলী প্রমুখ । এসময় এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লি ও
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, লোকমান হোসেন একজন খারাপ প্রকৃতির লোক,ও ভূমিদস্য।  আমরা চাই গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থানের রাস্তা ও জায়গা অবৈধ দখলদার লোকমান হোসেন এর কাছ থেকে উদ্ধার করা হোক। এ বিষয়ে আমরা প্রশাসন ও এমপি  আজহারুল ইসলাম মান্নানের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে কবরস্থানের জমি ও রাস্তার ওয়াল ভেঙ্গে কবরস্থানে জমে পুনরুদ্ধার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি গঙ্গাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD