সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে শাহজাহান হত্যা মামলা প্রধান আসামী ইমরান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায়  মো. শাহজাহান নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে রগ কেটে হত্যার ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. ইমরান হোসেন।  বুধবার রাতে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমরান উপজেলার ছোট কোরবানপুর গ্রামের মৃত আশেক আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ইমরানকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের কাছে সে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

পুৃলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে গত ২৮ নভেম্বর বৃহম্পতিবার বিকেলে মো. শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল। কোরবানপুর মাতলাপাড়া এলাকায় একটি বালুর মাঠে আগে থেকে উৎ পেতে থাকা ইমরান হোসেন, সাকিব, বিজয়, আনোয়ার ও নূর হোসেনসহ ৮-১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা আল ইসলাম গত মঙ্গলবার বিকেলে বাদি হয়ে ইমরান হোসেনকে  প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে সোনারগাঁও  থানায় মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামী ইমরান হোসেনকে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার রাতে কাঁচপুর এলাকায় থেকে গ্রেপ্তার করে।

সোনারগাঁও  থানার ওসি আব্দুল মোহাম্মদ বারী বলেন,  মো. শাহজাহান হত্যাকান্ডের প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। হত্যকান্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। সে আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD