রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, নারীসহ দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামাজিক সংগঠন বিডি ক্লিনের নারী সদস্যদের ইভটিজিং করার প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার ট্রলার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই রাতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন বিডি ক্লিনের সদস্য হাসিবুল ইসলাম (২০) ও নারী সদস্য আফরিন ইরা (২৩)। এ ঘটনায় সোনারগাঁও বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা বাদি হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই কিশোর গ্যাংয়ের সদস্য সৌরভ নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রতি শুক্রবর সামাজিক সংগঠন বিডি ক্লিনের সদস্যরা ময়লা আবর্জনা পরিষ্কার করে  থাকেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ৩টার দিকে ট্রলার যোগে বারদী ইউনিয়নের নুনেনটেক গিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করতে যান। পরিস্কার অভিযান শেষে ফিরে আসার সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৈদ্যেরবাজার ট্রলার ঘাটে নেমে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। ওই এলাকার কয়েকজন যুবক আল আমিনের নেতৃত্বে নারী সদস্যদের ইভটিজিং ও বিভিন্নভাবে উত্যক্ত করে। এ সময় বিডি ক্লিনের পুরুষ সদস্যরা প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ওই এলাকার কিশোর গ্যাংয়ের লিডার রাহুলের নেতৃত্বে ১৫-২০জন এসে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা নারী সদস্য আফরিন ইরাকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানী করে। আফরিন ইরাকে রক্ষা করতে এগিয়ে আসলে হাসিবুল ইসলাম নামের এক সদস্যকে পিটিয়ে মারাত্মভাবে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিশোরগ্যাংয়ের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সোনারগাঁও বিডি ক্লিনের সমন্বয়ক কামরুজ্জামান রানা জানান, ইভটিজিংয়ের প্রতিবাদ করার কারণে অতর্কিত হামলা করে কিশোরগ্যাং সদস্যরা। এতে তাদের দুই সদস্য আহত হয়েছেন। এমন ঘটনা ঘটলে স্বেচ্ছায় কেউ সামাজিক সংগঠন করতে চাইবে না। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, ইভটিজিং ও হামলার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD