বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দখলবাজি ও চাঁদাবাজি করে বিএনপির বদনাম না করার আহবান – অধ্যাপক মো. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ না করতে পারলে দলের বদনাম হবে। আগামীতে বিএনপি জনগণের কাছে কোন মুখে ভোট চাইতে যাবেন। এসব অপকর্ম করলে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। জনগন ভোট দেবে না। সোনারগাঁওয়ের বিএনপির একটি মহল রাজনীতির নামে টাকা কামানোর ধান্দায় নেমেছেন। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে। অপ রাজনীতি করলে প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা অপকর্ম করছেন তাদের আমলনামা দলের সিনিয়র নেতাদের কাছে আছে। আমরাও দিবো। এখনো সময় আছে ভালো হয়ে মানুষের কল্যাণের রাজনীতিতে ফিরে আসুন।

শুক্রবার বিকেলে সাদিপুর ইউনিয়নের কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সজাগ দৃষ্টিতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সোনারগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসমিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, আশরাফ প্রধান, পনির হোসেন প্রমুখ।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে ওই এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD