নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অনিময়, দূর্নীতি প্রতিরোধসহ সমাজ বির্নিমানে কাজ করার শপথ গ্রহন করেছেন।
শুক্রবার বিকেলে সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে বৈষম্য বিরোধী আন্দোলনের নিহতদের স্বরণে আলোচনা সভা শেষে এ শপথ গ্রহন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিফাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তুহিন মাহমুদ, শাকিল সাইফুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনন, সোনারগাঁও গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী আল মাহমুদ সানি, মিজানুর রহমান , ফয়সাল আহমেদ, জাহিদুল ইসলাম, আপন ও রিফাত।
এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, সোনারগাঁও পৌরসভার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, ভূমি কার্যালয়ের অনিয়ম ও দূর্নীতি ও সোনারগাঁও পৌরসভা কর্তৃপক্ষের অনিয়ম রোধে কাজ করবেন। পাশাপাশি উপজেলার সকল ইউনিয়নের বৈষম্য দূর করতে কাজ করবেন। সোনারগাঁবাসীর সামনে এক নতুন সোনারগাঁও গড়ে তুলবেন।
আলোচনাসভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত আবু সাইদ, মুগ্ধসহ নিহতদের জন্য মিলাদ ও দোয়া করা হয়।
আপনার মতামত দিন