সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে এনজিও কর্মকর্তাকে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যায় মো. হান্নান মিয়া (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামীকে খালাস প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মো. হান্নান মিয়া সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁওয়ের থানায় দায়ের করা হত্যা মামলায় হান্নান মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস দেওয়া হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ব্যুরো বাংলাদেশ নামের এনজিওতে মো. সাজেদুর রহমান সোনারগাঁওয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। ঋণের কিস্তির টাকা আদায়ের জন্য ২০২০ সালের ৬ সেপ্টেম্বর দুপুরে বারদী ইউনিয়নের মিস্ত্রীপাড়া গ্রামের সামসুদ্দিনের বাড়িতে যান। এসময় সামসুদ্দিনের ছেলে হান্নানের সাথে কিস্তি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হান্নান মিয়া ও তার সহযোগীরা এনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে জোরপূর্বক ঘরে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পরদিন সোনারগাঁও থানায় তৎকালিন বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত হান্নান মিয়া নামের যুবককে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD