নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নেতৃবৃন্দ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।
শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি মো. রফিকল ইসলাম, হাজী সেলিম হক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,সোনারগাঁও পৌরসভা বিএনপি নেতা সাদিকুল ইসলাম সেন্টু, আম আমিন, জসিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পূর্ব মূহুর্তে বিএনপির হাজারো নেতাকর্মীর ঢল নামে প্রভাত ফেরির শোভাযাত্রায়।
আপনার মতামত দিন