সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে ইউথ চ্যাম্পিয়নশীপে  বৈদ্যেরবাজার ও বারদী একাডেমী চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপে বৈদ্যেরবাজার একাডেমী ও বারদী একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে সোনারগাঁও স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৬ ও ১৮  দলের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজনের আগমনে খেলার মাঠ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।  মাঠটি চতুর্থ পাশে খুটির মধ্যে লাল, নীল, সবুজ ও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছে।  ফুটবল চ্যাম্পিয়নশীপ দেখার জন্য দুপুরের পর থেকে আশপাশের গ্রামের শত শত ফুটবল প্রেমী নারী ও পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে মাঠে। জায়গা না পেয়ে অনেক ফুটবলপ্রেমী দর্শক গাছে, উচু মাচায়, ট্রাকের উপর, অটোরিক্সার ছাদের উপর এবং বিল্ডিং এর ছাদ থেকে খেলা উপভোগ করেন।
সোনারগাঁও কিংস ক্লাবের আয়োজনে এ টুনামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে অনুর্ধ্ব ১৬  বৈদ্যেরবাজার একাডেমী ১-০ গোলে সোনারগাঁও পৌরসভা একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ম্যাচের একমাত্র গোলদাতা মো. রায়হান।
অপর ম্যাচ অনুর্ধ্ব ১৮  মোকাবেলা করে সোনারগাঁও পৌরসভা একাডেমী বনাম বারদী ফুটবল একাডেমী। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বারদী একাডেমী ৪-৩ গোলে সোনারগাঁও পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন গোলরক্ষক রিয়াদ।
আয়োজন প্রতিষ্ঠান সোনারগাঁও কিংস ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক নজরুল ইসলাম বিজয়ের সভাপতিত্বে ফাইনাল খেলা উপভোগ করে পুরস্কার বিতরনে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি একে এম জানে আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক হাবিব রহমত উল্লাহ মাহবুব , সোনারগাঁও কিংস ক্লাবের পরিচালক ক্রীড়ামোদী ব্যারিষ্টার তানভীর হায়দার, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন,
মিজানুর রহমান মামুন, দ্বীন ইসলাম অনিক, শাহাদাত হোসেন সায়মন, সোনারগাঁও পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালে মুসা , যুবদল নেতা আল-আমিন, সোনারগাঁও ইউথ এর কোচ মো: সুজন,  রাজু, ক্রীড়া ব্যক্তিত্ব এবং প্রাক্তন খেলোয়াড় একরামুল হাসান বাদল, এহসানুল হাসনাইন, বুলবুল আহম্মেদ, জয়নাল আবেদিন বাপ্পী, আল মাহমুদ সানি, রাজিবুল হাসান এবং দেলোয়ার হোসেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মিলন বাবু।
অতিথিরা বক্তব্যে এই আয়োজনকে সাধুবাদ জানান এবং এ ধরনের আয়োজন যেন অব্যাহত থাকে।  তারা সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এখান থেকে খেলোয়াড়রা যেন বিভিন্ন ক্লাব পর্যায়সহ জাতীয় দলের খেলার সুযোগ পায় সেজন্য খেলোয়াড়দের ভাল মানের খেলা উপহার দেওয়ার জন্য তাগিদ দেন।
সোনারগাঁও ইউথ ফুটবল চ্যাম্পিয়নশীপ এ সেরা গোল দাতার পুরষ্কার পান অনুর্ধ্ব ১৬ দলের মুরাদ এবং লিখন, সেরা গোলরক্ষক পুরষ্কার পান অনুর্ধ্ব ১৬ দলের নাহিদ,  সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পান অনুর্ধ্ব ১৮ দলের হিমেল এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বারদী একাডেমী চ্যাম্পিয়ন দলের জোবায়ের।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD