রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে সাবেক ইউপি সদস্যের বাড়ির গেইট খুলে নিলেন বিএনপি নেতাকর্মীরা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি নেতাকর্মীরা পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিমের বাড়ির গেইট গ্যাস কাটার দিয়ে খুলে নিলেন । পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে পিকআপ ভ্যানে করে ওই গেইট খুলে নিয়ে যান। এসময় ওই বাড়িতে হামলা ও লুটপাটের চেষ্টা করা হলেও ব্যর্থ হন। এ ঘটনায় বুধবার সকালে সোনারগাঁও থানায় ইউপি সদস্যের স্ত্রী মিনারা আক্তার বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এর আগে গত সোমবার রাতে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। ।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিমের ওপর ৫ আগষ্ট সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে সারোয়ার, মনির হোসেন, রিফাত, সজিব. রুবেলসহ ২০-২৫জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এসময় বাড়িঘর ভাংচুর করা হয়। হামলাকারীরা আব্দুল হালিমকে কুপিয়ে জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সে পরিবারসহ অন্যত্র ভাড়া বাসায় বসবাস করেন। গত সোমবার সন্ধ্যায় আব্দুল হালিমের স্ত্রী বাড়িতে আসার খবরে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের ভাই সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে মনির হোসেন, আজিজ, আল আমিন, ছায়েম, সোহেল, নুরু মিয়া, ফেরদৌসসহ ১০-১৫দলের একটি দল রামদা, ছেনা, চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে ইউপি সদস্যের বাড়িতে এসে গেইট খুলতে বলে। নারীরা বাড়িতে কোন পুরুষ না থাকায় গেইট খুলেনি। পরে গ্যাস কাটারের মাধ্যমে বাড়ির গেইট কেটে পিকআপ ভ্যানে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় ইউপি সদস্যের স্ত্রী মিনারা আক্তার বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।

আব্দুল হালিমের স্ত্রী মিনারা আক্তার বলেন, তার স্বামীকে ৫আগষ্ট সন্ধ্যায় কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থাকেন। গত সোমবার সন্ধ্যায় বাড়িতে আসার খবরে বিএনপি নেতা আব্দুর রউফের নেতৃত্বে লোকজন এসে বাড়িতে প্রবেশ করতে চান। বাড়ির গেইট না খোলার কারণে বাইরে উত্তেজিত হয়ে গালিগালাজ করে। এসময় বাড়ির সামনে একটি পিকআপ ভ্যান রাখা হয়েছে। গেইট খুললেই বাড়ি লুটপাট করে নিয়ে যাওয়ার শঙ্কায় ছিলাম। পরে তারা বাড়ির গেইট খুলে নিয়ে যায়।

অভিযুক্ত সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, এ ঘটনার সাথে তারা জড়িত না। তাদের হেয় করার জন্য দুর থেকে তাদের বিরুদ্ধে অপ প্রচার করা হচ্ছে বলে দাবি করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ইউপি সদস্যের বাড়ির গেইট খুলে নেওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD