নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হাজী মো: নেহাল উদ্দিন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সন্ধ্যায় ফুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আসর বারদীর মার্কাস মসজিদের সামনে ঈদগাহে মরহুমের জানাযা শেষে বারদীর ছটাকিয়া কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সিসহ উপজেলা ও বারদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন