প্রচ্ছদ

সোনারগাঁওয়ে জামায়েত ইসলামির ব্যাপক গণসংযোগ 

সোনারগাঁও নিউজ ২৪ এপ্রিল ২০২৫ , ৭:২১ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় জামায়েত ইসলামির গণসংযোগ পক্ষ” উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যাপক গণসংযোগ করেছেন জামায়েত ইসলামী সোনারগাঁও থানা দক্ষিণ।
বৃহস্পতিবার  বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও জৈনপুর গ্রামে জামায়েত নেতা কর্মী সহযোগী ও সমর্থকদের নিয়ে  এ গণসংযোগ করেন।
গণসংযোগের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সোনারগাঁও থানা দক্ষিণ জামায়েত ইসলামির সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম ও ওমর ফারুক।
গণসংযোগকালে দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জামায়েত ইসলামির মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরন করেন। এছাড়াও অনেকেই জামায়েত সহযোগী ফরম পুড়ুন করে জামায়েত ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গিকার করেন।