মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব

সোনারগাঁওয়ে চারা রোপনের উদ্বোধন ও কৃষক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম।

কৃষক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, অতিরিক্ত উপ-পরিচালক মুহাম্মদ জহিরুল হক, অতিরিক্ত কৃষি অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বশিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ। এসময় স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে ট্রান্সপ্লান্টার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষকদের শ্রম ও সময় বাঁচাতে সহায়ক হবে। ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা জমিতে চারা রোপণ করা সম্ভব। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে সার, বীজ, চারা রোপণ ও ধান কাটার সুবিধা দেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD