রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম জুনায়েদ হোসেন (৬) ও হাবিবুর রহমান (৮)। তারা দু’জনই কাঁচপুর পূর্ব বেহাকৈর লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। জুনায়েদ হোসেন প্লে ও হাবিবুর প্রথম শ্রেণির শিক্ষার্থী। নিহত জুনায়েদ হোসেন কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

এলাকাবাসী ও নিহতদের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে একটি পুকুরের পাশে মাঠে দুই শিশু জুনায়েদ হোসেন ও হাবিবুর রহমানসহ আরো কয়েকজন গতকাল বুধবার দুপুরে ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে জুনায়েদ হোসেন ও হাবিবুর পুকুর থেকে ফুটবলটি তুলতে পুকুরে পানিতে নামে। এসময় দু’জনই পুকুরের পানিতে তলিয়ে যায়। প্রচুর পরিমাণ পানি খেয়ে পেট ফুলে গিয়ে দু’জনের লাশ পানিতে ভেসে উঠে। এ ঘটনাটি পার্শ্ববর্তী এক মহিলা দেখতে পেয়ে তাদের দু’জনের বাড়িতে খবর দিলে পানি থেকে উদ্ধার করে দু’জনকে স্থানীয় মদনপুর একটি বেসরকারী ক্লিনিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত হাবিবুর রহমানের বাবা হানিফ মিয়া সোনারগাঁও নিউজকে জানান, দুপুর ১টার দিকে ফুটবল নিয়ে বাড়ির পাশেই তার ছেলেসহ কয়েকজন শিশু ফুটবল খেলছিল। পুকুরে তাদের লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সোনারগাঁও নিউজকে জানান, নিখোঁজ থাকলে হয়তো স্থানীয়রা তাদের খবর দিতেন। তবে স্থানীয়রা শিশু দুটির লাশ উদ্ধার করেছে শুনেছি।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান সোনারগাঁও নিউজকে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD