রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রচার পত্র বিলি করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় বিএনপির নেতৃবৃন্দ এ প্রচারপত্র বিলি করেন। এসময় বাজারের দোকানদার, পথচারী ও পাড়া মহল্লার মানুষের মাঝে প্রচারপত্র বিলি করা হয়।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় আয়োজিত প্রচারপত্র বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সহ-সাধারণ সম্পাদক শহিদ সরকার, বিএনপি নেতা মাসুম রানা, শফিউল আলম বাচ্চু প্রমুখ।
এসময় সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য মোঃ আলীনুর বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সোরহাব প্রধান,  পিরোজপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, শাহানুর, রিয়াজুল, হাসানসহ উপজেলা ও পিরোজপুর  বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারপত্র বিলি শেষে সংক্ষিপ্ত পথসভা করা হয়। পথ সভায় বক্তরা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, বিচার ব্যবস্থা, নারী অধিকার, কৃষকের ন্যায্য অধিকারসহ নাগরিক অধিকার রক্ষা পাবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD