নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়া-কাম-স্যুভিনিয়র শপে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা।
সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার।
এসময় ফাউন্ডেশনের কনজারভেশন অফিসার মো. নাসিব ইসলাম অভি, রেজিষ্টশন অফিসার একেএম মুজাম্মিল হক, নিরাপত্তা অফিসার মো. সাখাওয়াত হোসেন, তত্ত্বাবধায়ক মো. আশরাফুল আলম নয়ন, গাইড লেকচারার মো. মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কারুশিল্পীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত দিন