রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মফিজুল হত্যা মামলায় একজনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কলেজ ছাত্র হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করা হয়। রায়ে প্রধান আসামি জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড প্রদান করেন আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নজরুল, আলমগীর, বাসাদ, আসাদ, কামাল, শাহ জামাল, জুয়েল, মমতা বেগম, কল্পনা বেগম। দন্ডপ্রাপ্ত ১০ আসামির মধ্যে সাতজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। জাহিদুল, বাসাদ ও আলমগীর পলাতক রয়েছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি জানান, ২০১১ সালের ৯ নভেম্বর সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আসামীরা শহীদুল্লার বাড়িতে টেঁটা ও ধারালো ছুরিসহ হামলা চালান। এ সময় শহীদুল্লার কলেজ পড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেঁটা দিয়ে হত্যা করেন। একই সময় বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর চালান। এতে আরো কয়েকজন আহত হন। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা শহীদুল্লাহ। তদন্ত শেষে পুলিশ ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ১০ বছর পর এই মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে প্রধান আসামি জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড প্রদান করেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়েছে। বাকি ৯ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।

জাসমিন আহমেদ আরো বলেন, এটি একটি যুগান্তকারী রায়। দশজন আসামির সকলেই সাজাপ্রাপ্ত হয়েছেন। এই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই মামলায় মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

 

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD