রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

সোনারগাঁওয়ে  ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বৈদ্দ্যেরবাজার ট্রলারঘাট ও মাছঘাট এলাকায় সর্বসাধারণের মাঝে বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
তিনি বৈদ্যারবাজার ঘাট  ও এর আশপাশ এলাকার দোকানপাটের ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক কর্মকতা নিবাস চন্দ্র বর্মণ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁও তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি হাজী রুহুল আমিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবকদলের নেতা মোহাম্মদ রাব্বি মোল্লা, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল  ইসলাম, বৈদ্যারবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মোহাম্মদ হারুন, মোহাম্মদ উজ্জল হোসেন প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD