সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

সোনারগাঁওয়ে মাদক, ডাকাত ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক,ডাকাত ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে এশিয়ান হাইওয়ে সড়কের জামপুরে কোবাগা এলাকায়  ৫ গ্রামের মানুষ এ কর্মসূচী পালন করা করেন। জামপুর ইউনিয়নের পেঁচাইন, ওটমা, কোবাগা, কাহেনা ও আমবাগ গ্রামবাসীর  উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি  আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য বদরুজ্জামান বদু, জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল্লাহ মিয়া , জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমজান মিয়া, সমাজ সেবক আব্দুল কাদির, ওয়াসকুরুনি, সামসু মিয়া, রাজিব মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, মাদক সকল অপরাধের মূল কারিগর।  মাদকের টাকা জোগাড় করতেই ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে যুবকরা। এছাড়াও উঠতি বয়সের স্কুল কলেজের শিক্ষার্থীরা ভয়াবহ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। সবাইকে সচেতন হতে হবে। এসব অপরাধ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এসব অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করা আমাদের নৈতিক দায়িত্ব।
আগামীতে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে মাদক, ছিনতাই ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করে সুন্দর সমাজ বিনির্মানে কাজ করার অঙ্গিকার করেন।
সম্প্রতি এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটছে। পুলিশ প্রশাসন এসব কর্মকান্ড প্রতিরোধে ব্যর্থ হচ্ছে। ফলে ৫ গ্রামের মানুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD