শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে স্ত্রী হত্যার চৌদ্দ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত স্বামীর নাম মো. শফিক মিয়া (৪৫)। মঙ্গলবার দুপুরে জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শফিক মিয়াকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। সে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে স্ত্রী সখিনা বেগমকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।  মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও এএসপি মো. আল মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান বাজার এলাকায় করিম খাঁনের বাড়িতে শফিক মিয়া ও সখিনা বেগম বসবাস করতেন। বিভিন্ন সময়ে সখিনাকে যৌতুক দাবি করে নির্যাতন করতো । এ নিয়ে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মো. শফিক মিয়া তার স্ত্রী সখিনা বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকান্ডের পরদিন নিহতের ভাই মো. আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্প্রতি মামলার বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত অভিযুক্ত মো. শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারনে র‌্যাব-১১ তার ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল গতকাল মঙ্গলবার বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে বিকেলে তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD