মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে ভূয়া ফেসবুক আইডি দিয়ে ইউপি চেয়ারম্যানের সম্মানহানির অভিযোগ

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভূয়া ফেসবুক আইডিতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপ- প্রচার করে সম্মানহানির অভিযোগ উঠেছে। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এ সম্মানহানির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিপরদী এলাকার একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের সমাজ সেবক মো. শফিকুল ইসলাম, মো. শাহ আলম মিয়া, মো. মোক্তার হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তার ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। সম্প্রতি তার কাজে ইর্ষাণি¦ত হয়ে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে তিনি ও তার পরিবারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এসব ভূয়া আইডির বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

তিনি আরো জানান, তিনি বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর সরকরী বরাদ্ধ নিয়ে তার নির্বাচনী এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সাবেক সাংসদের সঙ্গে সু- সম্পর্ক রাখতে হয়েছে। উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করতে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলতে হয়েছে। এসব ছবি ভূয়া আইডিতে উপস্থাপন করে তাকে দোষর আখ্যা দেওয়া হচ্ছে। তার কখনোই কোন রাজনৈতিক দলের পদ ও পদবি ছিল না।

আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে সোনারগাঁও উপজেলা বিএনপি ও সোনারগাঁও প্রেস ক্লাব নামের দুটি আইডি থেকে বুধবার রাতে তিনি যৌথ বাহিনীর থাকে আটক হয়েছেন। এমন অপ-প্রচার ফেসবুকে ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। এছাড়াও তার পরিবারের সম্মান ক্ষুন্ন হয়।
তিনি জানান, ২০২৪ সালের ৫ই আগষ্টে আওয়ামীলীগ সরকার পতনের পর সোনারগাঁয়ের ১০জন নির্বাচিত চেয়ারম্যানকে অপসারণ করা হয়। পরে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১০জন সদস্যের স্বাক্ষরে লেজুলেশনের মাধ্যমে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যান হওয়ার জন্য কাউকে কোন প্রকার টাকা দিতে হয়নি। কিন্তু ভূয়া ফেসবুকের আইডিতে টাকার বিনিময়ে চেয়ারম্যান হওয়ার কথা অপ- প্রচার করা হয়েছে।

সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, সোনারগাঁ প্রেস ক্লাবের ফেসবুকের একটি মাত্র আইডি ব্যবহার করা হয়। যদি কেউ এ নামে দ্বিতীয় আইডি খুলে তাহলে ক্লাবের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD