সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সোনারগাঁওয়ে উৎপাদন ও বিপনন সুরক্ষা নিয়ে কৃষক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পন্যের ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষকদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।

সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন মল্লিক, কাঁচপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.জসিমউদ্দীন মিয়া, সোনারগাঁও উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, মো. হেদায়েতুল্লাহ, মো.মোক্তার হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহবায়ক সদস্য মো. মাছুম মিয়া, জামপুর ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ। এসময় স্থানীয় কৃষক ও সোনারগাঁও উপজেলা বিএনপি, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশের প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, কৃষি পন্যের ন্যায্য দাম পাওয়া কৃষকের অধিকার। এক শ্রেণীর মধ্যস্বত্ত¡ভোগী কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত করে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্যমূল্য পেতে নিশ্চিত করবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD