সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

জামপুরে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. হারুন মিয়া। এসময় ছিনতাইকারীরা সবজি ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত ওই ব্যবসায়ীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী হারুন মিয়া বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। এঘটনায় আহত মো. হারুন মিয়া বাদি হয়ে রোববার সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. হারুন মিয়া বারদী বাজারে সবজি ব্যবসা করে থাকেন। তিনি প্রতিদিন ভোরে রূপগঞ্জের গাউছিয়া থেকে সবজি পাইকারী দরে ক্রয় করে খুচরা বিক্রি করে থাকেন।  শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সবজি কেনার জন্য অটোরিক্সাযোগে গাউছিয়া যাচ্ছিলেন। পথে জামপুরের পাকুন্ডা ব্রীজ এলাকায় পৌছানোর পর ৪-৫জনের একটি দল পিকআপযোগে এসে তার অটোরিক্সা গতিরোধ করে। এক পর্যায়ে তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে নগদ ৪৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় মো. হারুন মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা থেকে পাকুন্ডা ব্রীজ পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ পর্যন্ত ১০-১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD