শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদলের নেতাকর্মীরা যুবদলের ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী পালন করেছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নূর-ই ইয়াসিন নোবেল ও যুগ্ম আহবায়ক আশরাফ আলম প্রধানের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে। র্যালীটি মহাসড়কের কাঁচপুর হয়ে বিভিন্ন স্পট প্রদক্ষিন করে উপজেলা পরিষদ উদ্ভবগঞ্জ এলাকায় শেষ হয়। পরে শহীদুল্লাহ প্লাজা এক আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক নূর-ই ইয়াসিন নোবেল ও যুগ্ম আহবায়ক আশরাফ আলম প্রধান, আশরাফ মোল্লা, কামাল হোসেন, কাউসার আহমেদ, সদস্য মতিউর রহমান মতি, হিমেল প্রমুখ। সভায় যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন বলেন, সোনারগাঁওয়ে চাঁদাবাজদের ঠাই নেই, বিএনপি নামধারী হাইব্রিডরা দলের দুর্নাম করার জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। সোনারগাঁ থানা যুবদল কোন চাঁদাবাজির সাথে জড়িতনা, যারা চাঁদাবাজির সাথে জড়িত তারা বিএনপি করে নাই, তারা সুবিধাবাদী।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে দল যাকে ধানের শীষ প্রতিক দিয়ে মনোনীত করবে সোনারগাঁও থানা যুবদল তার পক্ষে কাজ করবে এবং জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ উপহার দিবে।
তিনি আরও বলেন, যারা চাঁদাবাজি করে ইতিমধ্যে তাদের নাম লিস্ট করে সিনিয়র নেতৃবৃন্দদের কাছে পাঠানো হয়েছে। চাঁদাবাজদের চিহ্নিত করে দলিয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত দিন