বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

চীনা নাগরিকদের পিটিয়ে কুপিয়ে ডাকাতির ঘটনায় আরো ৪ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের এনএপিসি-৩ পাওয়ার কোম্পানিতে চীনা নাগরিকদের পিটিয়ে কুপিয়ে ডাকাতির ঘটনায় আরো ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন আলী আক্কাস ও রেহাজউদ্দিন নামের দুই ডাকাতকে মহাসড়কে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এ দুজনও এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুর গ্রামের রহমান মিয়ার ছেলে রবিন ও পিরোজপুর গ্রামের ভাড়াটিয়া ইমরান। গ্রেপ্তারকৃত ডাকাত চাপাতি ফারুক সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের নাম প্রকাশ করে। তারা সকলেই এ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে নিশ্চিত করে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর আগমন সিএনজি পাম্প সংলগ্ন জমি ভাড়া নিয়ে পিরোজপুর গ্রামের ফজলুল হকের ছেলে মোজাম্মেল হক এনএপিসি-৩ পাওয়ার কোম্পানি ইয়ার্ড গড়ে তোলেন। সেখানে চারজন চীনা নাগরিক ও একজন দোভাষীসহ ১২ জন কর্মরত রয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ১০-১২ জনের ডাকাত দল ওই ইয়ার্ডে হামলা করে। এক পর্যায়ে ডাকাতরা চীনা নাগরিকসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে একটি কক্ষে নিয়ে যায়। ডাকাতরা চীনা নাগরিক সুপারভাইজার উগং ,লিও জাইকিং, সং কিজুং, দোভাষী গোলাম আজম ও গাড়ি চালক তরিকুলকে পিটিয়ে আহত করে তাদের কাছ থেকে নগদ টাকা, ইউএস ডলার ও মোবাইল ফোনসহ ১১ লাখ টাকা মালপত্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় ডাকাতরা চীনা নাগরিক সুপার ভাইজার উগংয়ের হাতের ঘড়ি নিতে চাইলে সে বাধা দেয়। এসময় উগং ও দোভাষী গোলাম আজমকে কুপিয়ে মারাক্তকভাবে আহত করে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন এনএপিসি-৩ পাওয়ার কোম্পানির ইয়ার্ড মালিক মোজাম্মেল হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। ডাকাতির সঙ্গে জড়িত থাকায় প্রথমে পিরোজপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে চাপাতি ফারুককে গত রোববার রাতে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃত ফারুক সোমবার আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করে।
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আহসাউল্লাহ সোনারগাঁও নিউজকে জানান , চীনা নাগরিকদের পিটিয়ে ও কুপিয়ে ডাকাতির ঘটনায় আরো ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরদিন ২জনকে মহাসড়কে ডাকাতি প্রস্তুতি মামলায় ইতোমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি দুজনকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয়। তাদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD