নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিত করন ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সমাবেশ ও র্যালি বের করা হয়।
শনিবার বিকেলে উপজেলার শিল্পনগরী কাঁচপুর বালুর মাঠ এ সমাবেশের আয়োজন করে সোনারগাঁও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানা ও অঙ্গ সংগঠন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম , যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, বিএনপি নেতা ফারুক আহমেদ তপন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপি নেতা পনির হোসেন প্রমুখ।
সমাবেশে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এক র্যালি বের করা হয়।
র্যালিটি কাঁচপুরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।
আপনার মতামত দিন