বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে হত্যা চেষ্টা করা হয়-অধ্যাপক মো. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী  অধ্যাপক মো.রেজাউল করিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে হত্যা চেষ্টা করা হয়। মিথ্যা মামলার রায় ঘোষনার আগে তাকে বিদেশে নির্বাসনে পাঠাতে চেয়েছিল, আপোষহীন নেত্রী কখনোই বিদেশে যেতে চাননি। যখন জেলখানায় অসুস্থ হয়ে পড়েন তখন আওয়ামীলীগ সরকার বিদেশে চিকিৎসার জন্য একাধিকবার বাধা দিয়েছেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
এসময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু,সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূর এ ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD