সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য, পৌরসভার ইছাপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগি আনোয়ার হোসেন আনু (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল ৩ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিতসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ নাতী নাতনী, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ এশা সোনারগাঁও পৌরসভার চেঙ্গাভিটা ঈদগাহ মাঠে জানাযা শেষে চেঙ্গাভিটা কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আনোয়ার হোসেন আনুর মৃত্যুতে সোনারগাঁও জি আর স্কুল এন্ড কলেজ শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন