শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছে কারা আজহারুল ইসলাম মান্নানকে জবাব দিতে হবে– অঞ্জন দাস

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ -৩ আসনের গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ মার্কার প্রার্থী, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভা প্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস বলেছেন, বাংলাদেশকে জনগণের ক্ষমতায়নের বাংলাদেশে পরিণত করতে হবে। সেই লক্ষ্যেই গঠিত হয়েছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। জনগণের গণতান্ত্রিক সংবিধান, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হলো এই জুলাই সনদ। জুলাই সনদে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মধ্য দিয়েই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বাইরে জনগণের প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আমরা জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এই ঐতিহাসিক উদ্যোগকে জয়যুক্ত করার আহ্বান জানাই।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গণসংহতির এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অঞ্জন দাস বলেন, সোনারগাঁও এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতে আজ সাধারণ মানুষ ভয় পাচ্ছে। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে, যা গণতন্ত্র ও মানবিক মর্যাদার পরিপন্থী।
তিনি আরও বলেন, আমরা যখন নারায়ণগঞ্জ–০৩ আসনে নির্বাচনে প্রার্থী হয়েছি, তখন থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির এ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে এর জবাব দিতে হবে কারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছে এবং কেন এই সন্ত্রাসী তৎপরতা চলছে।
অঞ্জন দাস অভিযোগ করে বলেন, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে সোনারগাঁও উপজেলার সদস্য সচিব মোবাশ্বির হোসাইনের বাড়ির সামনে ২০–২৫ জন যুবক সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনা স্পষ্টভাবে নির্বাচনী পরিবেশকে সন্ত্রাসের মাধ্যমে প্রভাবিত করার অপচেষ্টা।
তিনি জানান, আজকে মূলত গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ মার্কার প্রার্থী হিসেবে তার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে অবিলম্বে হুমকি–সন্ত্রাস বন্ধ, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সোনারগাঁওয়ে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সদস্য ফারহানা মানিক মুনা, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত,  সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, সনমান্দী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসাইন, সদস্য সিফাত হোসাইন,সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক শাকিব হাসান সানিসহ নেতা-কর্মীরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD