নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিওচিত্র প্রদর্শনী, পোষ্টাল ভোট, গণভোটের বিষয়াবলী ও নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে সোনারগাঁও পৌরসভার হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার সচিব মোঃ মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও দক্ষিণ জামায়েতের সেক্রেটারি আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, বিএনপি নেতা এমএ জামান, বিএনপি নেতা সাফির উদ্দিন মজনু, মোহাম্মদ আলী, আব্দুর রাহিম প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল-জিনাত বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ সরাসরি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত প্রদানের সুযোগ পায়। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এজন্য সবাইকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি পোষ্টাল ভোট, ভোটারদের অধিকার ও নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আরও বলেন, ভোটারদের সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।
সভায় ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, গণভোটের গুরুত্ব এবং আচরণবিধি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিতিদের মাঝে গণভোট ও নির্বাচন সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন