বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম মন্তব্য করে বলেছেন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার  যানজট কমবে।
বুধবার বিকেলে সোনারগাঁওয়ে কাঁচপুর বাস টার্মিনালে কাজ পরিদর্শনের এসে এ কথা বলেন। তিনি বলেন, টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পর্যায়ক্রমে বিভিন্ন রুটের বাস কাঁচপুরে আনার চেষ্টা করা হবে। খুব অল্প সময়ের মধ্যে কিছু কিছু রুটের বাস ঢোকানোর চেষ্টা করা হবে।
তিনি বলেন, গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলার যেসব বাস চলাচল করে, সেগুলো কাঁচপুরের এ টার্মিনালে রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। কাঁচপুর ও ঢাকায় যাত্রীদের যাওয়া আসার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আরো বলেন, কাঁচপুর টার্মিনালে আপাতত অস্থায়ী শেড করে এখানে সায়েদাবাদ টার্মিনাল স্থানান্তর করা হবে। এ টার্মিনাল বাস্তাবায়নের জন্য সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।
কাঁচপুর টার্মিনাল পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD