শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে ঘোড়া মার্কায় গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার  বিকেলে সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও প্রচারনা চালান রেজাউল করিম সমর্থকরা। তারা
 সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রচারণায় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, বিএনপি নেতা মোবারক হোসেন রাজা, পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন, সেলিম হোসেন,  জাকির হোসেন জিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
গণসংযোগকালে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অভিজ্ঞ ও সৎ নেতৃত্ব প্রয়োজন। অধ্যাপক রেজাউল করিম অতীতে উন্নয়নমূলক কাজের মাধ্যমে সেই সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘোড়া মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD